আমার কলকাতা ভ্রমন (পব-২)
বিদেশে ঘুরতে গেলে প্রয়োজন পাসপোট। পাসপোট অফিসে অনেক দিন ঘুরে এবং অনেক হয়রানির পরে পাসপোট হাতে পাই। যাই হোক এবার ভিসা করার পালা। তখন ইন্ডিয়ান এম্বাসি ছিল গুলশানে। লোকজন রাতে গিয়ে ভিসার জন্য পাসপোট ও অন্যান্য কাগজপত্র জমা দিতে সেই রাত থেকে লাইনে সিরিয়াল দিত। আমি অবশ্য রাতে যাইনি। একদিন সকালে গিয়ে জমা দিয়ে ছিলাম এবং ভিসা পেয়ে যাই। এবার কলকাতা যাবার পালা। আমরা কলিগ সহ চারজন মিলে এয়ার টিকেট সংগ্রহ করি। যথরীতি এয়ারপেোটে যাই কিন্তু আমাদের একজনের এয়ার টিকেট বাসায় ফেলে আসার কারনে আমরা সবাই চিন্তিত ছিলাম যে একজন কে রেখে কিভাবে ইন্ডিয়া যাবো। পরবতীতে এয়ার লাইন্সের বডিং কাউন্টারে জানাই । তারা সিস্টেম থেকে টিকেট প্রিন্ট করে দেয়। যাই হোক আমাদের সমস্যার সমাধান হলো। আমরা হাফ ছেড়ে বাচলাম। যথারীতি বিমানে উঠলাম। এই প্রথম বিমান ভ্রমন। মনের ভিতর একটা উত্তেজনা কাজ করছে। মনে হচ্ছিল জীবন এতো সুন্দর ......। চলবে..........
0 Comments: